কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি

সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত
সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৩-২০২৫ সালের জন্য সম্প্রতি গঠিত এ কমিটিতে মো. রিপন মৃধাকে সভাপতি এবং মো. গোলাম নবীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন কার্যকরী সভাপতি মো. কাদের আহমেদ, ঊর্ধ্বতন সহসভাপতি মো. মফিজুর রহমান, সহসভাপতি মো. বিল্লাল হোসেন, মো. গোলাম সারোয়ার, মো. মোতাহার হোসেন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুহাম্মদ মোস্তফা কামাল, মো. হারুন-অর-রশিদ ও কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক উত্তম কুমার রায়, অর্থ সম্পাদক মো. ইসাহাক আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক ছাব্বির আহমেদ ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল কামাল, অভ্যর্থনা সম্পাদক মো. আহসান হাবিব, সমাজ কল্যাণ সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য মো. নবী হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, নুরে আলম, শেখ আনোয়ার রহমান ও মো. রুবেল সেক। ইতোপূর্বে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ইউনিয়নের দুই-তৃতীয়াংশ সদস্য গত ২৮ আগস্ট ২০২৩ তারিখে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনসহ কিছু বিষয় উল্লেখ করে তলবি সভা আহ্বানের জন্য ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করেন। কিন্তু ইউনিয়নের পক্ষ থেকে তলবি সভা আহ্বান না করায় তলবি সভা আহ্বানকারীদের পক্ষে মো. হাফিজুর রহমান আহ্বায়ক হয়ে গত ১৬ সেপ্টেম্বর তলবি সভা আহ্বান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন। এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সফিউদ্দিন ভূইয়া, প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু এবং শ্রম অধিদপ্তরের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক মাসুদা সুলতানা ও প্রশাসনিক কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।

তলবি সভায় মো. আহসান উল্লাহকে চেয়ারম্যান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন সাব-কমিটি গঠন করা হয়। এই সাব কমিটি সব আনুষ্ঠানিকতা শেষে গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদকে পরবর্তী ২ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X