সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

ফের স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে হোসেন আলী

ভিবিডি সভাপতি তরুণ সংবাদকর্মী মো. হোসেন আলী। ছবি : কালবেলা
ভিবিডি সভাপতি তরুণ সংবাদকর্মী মো. হোসেন আলী। ছবি : কালবেলা

দেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলার বোর্ড নির্বাচন-২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জেলা বোর্ডে সভাপতি পদে তরুণ সংবাদকর্মী মো. হোসেন আলী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সারাদেশে একযোগে ভিবিডির জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সাতক্ষীরা জেলা কমিটির ৩৫ জন সদস্য অনলাইনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৭ পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত বোর্ডে সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সহসভাপতি তরিকুল ইসলাম অন্তর, হিউম্যান রিসোর্স অফিসার শোভা আশা হালদার, ট্রেজারার শরিফুল ইসলাম, প্রজেক্ট অফিসার সাজিদুল ইসলাম এবং পাবলিক রিলেশন অফিসার ওয়াসিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সারাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে যাওয়া সংগঠন ভিবিডি প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করে।

সাতক্ষীরার যেকোনো ধরনের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি হোসেন আলী এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ, ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো মানবিক কাজ করতে সকল ভলান্টিয়ার, স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার জয়ী জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ধ্রুব ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সারাদেশের তরুণদের নিয়ে এসডিজি বাস্তবায়ন এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৬৪ জেলার ৫০ হাজারের বেশি ভলান্টিয়ার সংগঠনটির সঙ্গে জড়িত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X