কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৯:৫২ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

উদ্ভাবন ও উৎকর্ষের জন্য স্বীকৃতি পেল আকিজ জুট মিলস

পাট দিবসে আকিজ জুট মিলস লিমিটেডের স্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
পাট দিবসে আকিজ জুট মিলস লিমিটেডের স্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

পাট প্রক্রিয়াকরণ, রপ্তানি ও পাটের কাপড় উৎপাদনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ জুট মিলস লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পাট দিবসের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি নিজেদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে। দেশের অর্থনীতিতে পাটের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনার পাশাপাশি ওই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও শিল্প নেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আকিজ গ্রুপের ডিরেক্টর মো. গোলাম মোর্শেদ বাপ্পি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আকিজ জুট মিলসের স্টলে আহ্বান জানান। এ সময় সেখানে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। পরে তিনি প্রধানমন্ত্রীর সামনে আকিজ জুট মিলসের উদ্ভাবিত ও দেশের সোনালি আঁশ দ্বারা প্রস্তুত করা কাপড় ছাড়াও ব্লেজার ও অন্যান্য নানাবিধ পণ্য উপস্থাপন করেন।

ওই সময় চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে অবহিত করেন, ইতোমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটি অনু্ষ্ঠানে আকিজ জুট মিল ২২ জন অ্যাম্বাসাডরকে (রাষ্ট্রদূত) আকিজ জুট মিলসের উন্নত মানের পাটের ফেব্রিক দ্বারা নির্মিত ব্লেজার উপহার দিয়েছে। রাষ্ট্রদূতরা আকিজ জুট মিলের তৈরি উন্নতমানের ফেব্রিক ও ব্লেজার পেয়ে খুবই আনন্দিত এবং প্রফুল্ল বোধ করেন। স্টলের দেয়ালে বিভিন্ন দেশের অ্যাম্বাসাডরদের পাটের ফেব্রিক দ্বারা তৈরি ব্লেজার পরা সেই সকল ছবির সমাহার দেখে প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন।

পরে চেয়ারম্যান সেখ নাসির উদ্দীন প্রধানমন্ত্রীকে আকিজ জুট মিলের সর্বশেষ অগ্রগতি ও উচ্চতর মানের পাটের তন্তু সম্পর্কে জানানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও বহুমুখী পণ্য তৈরিতে গবেষণা এবং উন্নয়নে কোম্পানির চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত হন এবং ব্যক্ত করেন যে আকিজ জুট মিল যেভাবে পাটের নানাবিধ ব্যবহার উন্মোচন করে চলেছে, তাতে দেশের সেই ‘সোনালি আঁশ’ এর হারানো গৌরব আবার প্রজ্বলিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X