কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ

ইয়েমেনের পতাকা। ছবি: সংগৃহীত
ইয়েমেনের পতাকা। ছবি: সংগৃহীত

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শায়া মোহসেন জিন্দানিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সালেম বিন ব্রেইক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন, যা কাউন্সিল অনুমোদন করে। এরপর জিন্দানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে বাড়তে থাকা উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত ডিসেম্বরে ইউএই-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দক্ষিণ ও পূর্ব ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেয় এবং সৌদি সীমান্তের কাছাকাছি পৌঁছে যায়। বিষয়টি সৌদি আরব তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। পরে সৌদি-সমর্থিত বাহিনী ওই অঞ্চলগুলোর বেশিরভাগই পুনর্দখল করে।

রয়টার্স জানিয়েছে, ভূরাজনীতি থেকে শুরু করে তেল উৎপাদনসহ বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও ইউএইর মধ্যে তীব্র মতপার্থক্যও সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X