কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে প্রবাসীদের মধ্যে ব্র্যাক ব্যাংকের ‘বন্ধন’র প্রচারণা

নিউইয়র্ক শহরে আয়োজিত অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট আউটরিচ প্রোগ্রামে অতিথিরা। ছবি : কালবেলা
নিউইয়র্ক শহরে আয়োজিত অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট আউটরিচ প্রোগ্রামে অতিথিরা। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাংকের নতুন অফশোর ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট ‘বন্ধন’-এর প্রচারণা করেছে ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি নিউইয়র্ক শহরে আয়োজিত অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট আউটরিচ প্রোগ্রামে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন প্রবাসীদের সামনে তাদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত এ লাভজনক প্রোডাক্টটির সুযোগ-সুবিধা তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া অ্যায়ারপোর্ট ম্যারিয়টে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসি.র এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি.র এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন, অগ্রণী ব্যাংক পিএলসি.র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর প্রমুখ।

ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং প্রোডাক্টটি সর্বোচ্চ ৮ দশমিক ৫৭ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট প্রদানের পাশাপাশি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সঞ্চয় ও বিনিয়োগের নানা সুযোগ-সুবিধা। এখান থেকে ইন্টারেস্ট আয়ের ওপর দিতে হবে না কোনো ট্যাক্স।

গ্রাহকদের সুবিধার্থে থাকছে ৩ মাস থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ডিপোজিট খোলার সুযোগ। গ্রাহকরা চাইলেই যখন ইচ্ছা তখন ইন্টারেস্ট আয়সহ পুরো অর্থ ফান্ড ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ২৪/৭ ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রাহকদের দেবে এক অন্যরকম ব্যাংকিং অভিজ্ঞতা।

মাত্র ৫০০ ডলার দিয়েই এ ডিপোজিট খোলা যাবে। এখানে যত ইচ্ছা ততই জমা রাখা যাবে। ডিপোজিটে থাকছে না কোনো সীমা। এ ছাড়াও চাইলে গ্রাহকরা ডিপোজিটের অর্থ বাংলাদেশে বিনিয়োগও করতে পারবেন। ডিপোজিটের বিশেষ সেগমেন্টের গ্রাহকরা ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সার্ভিস, এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট ও ফ্রি বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।

ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং প্রোডাক্ট বন্ধনের বিস্তৃতি প্রসারিত করে বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসী এবং বিদেশি নাগরিকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং আনন্দদায়ক ব্যাংকিংসেবা দিতে ব্র্যাক ব্যাংক পুরোপুরি প্রস্তুত।

গ্রাহকরা বিনিয়োগের জন্য ডলারের পাশাপাশি পাউন্ড এবং ইউরো মুদ্রাও বেছে নিতে পারবেন। ব্র্যাক ব্যাংক দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অফশোর ব্যাংকিং আইনপ্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সরকার এক যুগান্তকারী উদ্যোগ হাতে নিয়েছে, যা দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমাদের অফশোর ব্যাংকিং প্রোডাক্ট বন্ধনের মাধ্যমে আমরা শুধু প্রবাসীদের জন্য লাভজনক সঞ্চয় ও বিনিয়োগের সুযোগই দিচ্ছি না বরং দেশে আরও বেশি বৈদেশিক মুদ্রার প্রবাহ নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছি। ব্র্যাক ব্যাংক দেশীয় এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি কর্তৃক সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্যাংক। সুতরাং, প্রবাসীরা নিশ্চিন্তে তাদের কষ্টার্জিত অর্থ ব্র্যাক ব্যাংকে রাখতে পারেন। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আরও বলেন, আমরা বিশ্বাস করি, এ প্রোডাক্টটি প্রবাসী গ্রাহকদের সঙ্গে আমাদের ব্যাংকের সম্পর্ক আরও সুন্দর এবং দৃঢ় করে তুলবে, যার ফলে বাংলাদেশের সঙ্গেও তাদের আত্মার বন্ধন দৃঢ় হবে।

ব্র্যাক ব্যাংক গত দেড় বছরে দেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা নিয়ে এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রেখেছে। দেশের বৃহত্তম অফশোর ব্যাংকিং ডিপোজিট রয়েছে ব্র্যাক ব্যাংকে, যার পরিমাণ ২০২৪ সালের মার্চ পর্যন্ত ৬৮৮ মিলিয়ন (বৈদেশিক ঋণের ভিত্তিতে) মার্কিন ডলার।

এটি পূর্বের বছরের তুলনায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। দীর্ঘমেয়াদি ঋণ ছাড়াও ব্র্যাক ব্যাংকের রয়েছে ৪০ মিলিয়ন মার্কিন ডলার অফশোর ব্যাংকিং ডিপোজিট এবং ২৮৩ মিলিয়ন মার্কিন ডলার স্বল্পমেয়াদি ঋণ।

ব্র্যাক ব্যাংক ক্লায়েন্টদের ফরেন ট্রেড এবং অর্থায়ন চাহিদা পূরণের লক্ষ্যে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধিতে সবসময় সচেষ্ট থাকবে। এভাবে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

প্রবাসীরা ব্র্যাক ব্যাংকের এ ওয়েবসাইট লিংকটিতে ক্লিক করে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অনলাইনে অফশোর ব্যাংকিং ডিপোজিট খুলতে পারবেন : https://bondhon.bracbank.com/।

এ ছাড়াও ব্যাংকের ডেডিকেটেড টিমের কাছে ইমেইল পাঠানো যাবে এ ঠিকানায় : [email protected]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X