চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী থানা প্রসাদ কর্মকার সুমন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রোববার (৭ জুলাই) রাত ১১টায় উপজেলার জগমোহনপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত থানা প্রসাদ কর্মকার সুমন ফেনী জেলার ছাগলনাইয়া থানার শান্তিরহাট গ্রামের মৃত নারায়ণ কর্মকারের প্রসাদের ছেলে। আহত কাজী বাপ্পি একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুই যুবক মোটরসাইকেল নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ১১টায় মোটরসাইকেলটি জগমোহনপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক থানা প্রসাদ কর্মকার সুমন নিহত ও অপর আরোহী কাজী বাপ্পি গুরুতর আহত হন। আহত বাপ্পিকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রুহুল কাদের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতর লাশ উদ্ধার করে রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল ফাঁড়ি থানা হেফাজতে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন 

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

সিম-লাইসেন্সে কর প্রত্যাহার, সেবা খাতে কর কমানোর প্রস্তাব

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

১০

দলীয় নিষ্ক্রিয়তায় পদ হারালেন বিএনপি নেতা

১১

ফুটবলের উৎসব ফিরেছে, ফেরেনি কারিনা

১২

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

১৩

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

১৪

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

১৫

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

১৬

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

১৭

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

১৮

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

১৯

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

২০
X