সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার। ছবি : কালবেলা
সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখা থেকে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগের কাশেম নগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ুম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট মহানগর যুবলীগ নেতা দিনার দক্ষিণভাগের কাশেম নগরের তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় লোকজন বুঝতে পেরে শুক্রবার মধ্যরাতে ওই বাড়িটি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে বড়লেখা থানায় নিয়ে যায়।

ওসি আবদুল কাইয়ুম বলেন, দক্ষিণভাগের কাশেম নগর এলাকার বাসিন্দারা আটক করে আমাদের খবর দিলে আমরা থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশে অনেকগুলো মামলা আছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার চৌধুরী। চিনি চোরাচালানসহ নানা অপরাধে জড়িত। পুলিশ কর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচণ্ড দাপট ছিল তার। ছাত্র-গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেট ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’, এ কারণেই ‘না’ ভোট: বিরোধী দলের মুখপাত্র

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১১

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১২

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

১৩

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

১৪

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

১৫

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

১৬

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

১৭

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

১৮

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

১৯

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

২০
X