বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৫:৩৫ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৫:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে কুপিয়ে হত্যা

রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে কুপিয়ে হত্যা

নাটোরের বড়াইগ্রামে অটোভ্যান থেকে নামিয়ে ফারজানা আক্তার পিয়া (২২) নামে এক নারী ইপিজেড কর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : সিলেটে নারীকে গলাকেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ধানাইদহ-লক্ষ্মীকোল সড়কের মশিন্দা বিল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত পিয়া উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন : বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে কুপিয়ে হত্যা

স্থানীয়রা জানান, রংপুর এলাকার অনি নামে এক যুবকের সঙ্গে পিয়ার বিয়ে হয়েছিল। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। তবে পারিবারিক অশান্তির কারণে বেশ কিছুদিন থেকে পিয়া মেরিগাছা গ্রামে বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে কাজ করতেন। শুক্রবার সন্ধ্যা সাতটায় কাজ শেষ হলে তিনি ইপিজেড থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে আটটার দিকে কয়েন বাজারে বাস থেকে নেমে একটি ব্যাটারি চালিত অটোভ্যানে দেন। পথে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় গেলে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের একটি পাটের জমির আইলে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১০

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১১

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১২

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৩

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৪

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৫

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৬

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৭

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৮

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৯

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

২০
X