বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে মারা গেল এতিম দুই ভাই

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮)। তারা জমজ ভাই।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, ঘটনাটি মর্মান্তিক। তাদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে তিনি শিশুদের নানার বাড়ি বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে তাদের বাড়ি করার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির একপাশ থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। ১৫ ফুট/২০ ফুট এই গর্ত অনেক গভীর।

পরিবার সূত্রে জানা যায়, তারা হয়তো ডোবার পাশে খেলছিল। এ সময় এক ভাই পড়ে গেলে আরেক ভাই তাকে দেখে বাঁচাতে যায়। এ সময় দুজনে ডুবে মারা যায়। পরে ডোবার পানি থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, দুই ভাইয়ের নিহতের বিষয়টি শুনেছি। থানা পুলিশ ঘটনাস্থলে আছে। পরিবার সূত্রে মৃত্যুর কারণ জানতে পেরেছি। নিহতদের লাশ আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মিশরের ‘জয়’ কেড়ে নেয়া কে এই বিতর্কিত রেফারি

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

১০

বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

১১

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ

১২

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?

১৩

আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

১৪

মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন রিভালদো

১৫

সেই সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

১৬

জয়ীতা নিয়ে ব্যস্ত অভিনেত্রী জয়ীতা রহমান

১৭

রাজকীয় সম্মাননা অর্জনে কবি-নাট্যকার আবু তাহেরকে সংবর্ধনা

১৮

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ, নাজাফে জনসমুদ্র

১৯

হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সম্পাদক মাসুদ

২০
X