পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর নির্যাতন মামলায় উপসহকারী মেডিকেল অফিসার বরখাস্ত

উপসহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুর। ছবি : কালবেলা
উপসহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুর। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপসহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ আদেশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে পৌঁছে।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ঠাকুরগাঁওয়ে মামলা করেন তার স্ত্রী ফরজানা নওশিন ফুজি। ওই মামলায় গত ২৯ জুলাই জুবায়ের ইবনে নুর জামিন নিতে গেলে তাকে কারাগারে পাঠান আদালত। কারাগারে থাকায় তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কাছে অভিযোগ দায়ের তার স্ত্রী।

অভিযোগপত্রটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গত ৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে এ আদেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আসে।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার স্ত্রীর করা মামলার কারণে উপসহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X