কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

সেই পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত

সেই পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত
পুলিশ কর্মকর্তা সানজিদা আফরিন। পুরোনো ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের কথা জানানো হয়।

পুলিশ কর্মকর্তা সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত।

প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আয়োজন করে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। তবে সেই প্রতিবেদন দাখিলের আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়।

পরে জিজ্ঞাসাবাদের মুখে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর জানান, পুলিশ কর্মকর্তা সানজিদা আফরিনের নির্দেশে তিনি এই কাজ করেছেন।

এ ঘটনায় ডিবি কর্মকর্তা জাহাঙ্গীরকে ইতোমধ্যেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতাদের শাহবাগ থানায় আটকে মারধরের ঘটনা ঘটে। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় উঠে আসে পুলিশ কর্মকর্তা সানজিদার নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১২

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৩

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৫

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৬

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৮

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৯

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

২০
X