ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি : কালবেলা
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বার্মিজ চাকু ও ছোরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ধুনট-গোসাইবাড়ি সড়কের ইছামতি নদীর চরধুনট ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে রানা মিয়া (৩৫) ও জেল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রানা ও আলমগীর শনিবার ভোরে চরধুনট ব্রিজ এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের দেহ তল্লাশি করে রানার কাছে একটি ছোরা ও আলমগীর হোসেনের কাছ থেকে দুটি বার্মিজ চাকু জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রানা ও আলমগীর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরের পর থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১০

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১১

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১২

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

১৪

সড়কে প্রাণ গেল ২ জনের

১৫

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

১৬

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

১৭

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

১৮

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৯

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

২০
X