ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৪ 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটার মোলাখালীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে আলতাফ ও চাঁনমিয়ার সাথে কবির মোল্লার জমিজমার বিরোধ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হন। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগমও (৫৫) আহত হন। অপর পক্ষের মো. আলতাফ ও তার ছেলে মিরাজ আহত হয়।

গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলতাফ (৬২), মো. মিরাজ হোসেন (৩৫), মিয়া মোল্লা (৫০) ও সাগর মোল্লা (২৫)।

কাঁঠালিয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত কবিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১০

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১১

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১২

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৩

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৪

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৭

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৮

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৯

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

২০
X