রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ থেকে গ্রেপ্তার ভুয়া ডাক্তার

আটক হওয়া সামিউর রহমান। ছবি : কালবেলা
আটক হওয়া সামিউর রহমান। ছবি : কালবেলা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার-ওটি) থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে দেয়। আটক ব্যক্তির নাম সামিউর রহমান (২৭)। তিনি নগরীর বোয়ালিয়া থানার উপভদ্রা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই ব্যক্তি ডাক্তার সেজে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত কর্মীদের সঙ্গে অপারেশনের কাজে ব্যবহৃত বিছিন্ন যন্ত্রপাতি নিয়ে কথা বলছিলেন। এতে দায়িত্বরত কর্মীদের সন্দেহ হয়। খবর পেয়ে সেখানে যান হাসপাতালের আনসার বাহিনীর ইনচার্জ শহিদুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় বেরিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম শামীম আহমদ বলেন, ‘সামিউর রহমান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্র ছিলেন। এক সময় তিনি এই হাসপাতালেই ট্রেনিং করেছেন। ফলে হাসপাতালের কোথায় কী আছে তিনি তা জানেন। ডাক্তারের ভুয়া কার্ড তৈরি করে হাসপাতালে এসেছিলেন। তার কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড ও একটি থার্মোমিটার পাওয়া গেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘আটক ওই ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠান হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১০

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১১

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১২

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৩

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৪

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৬

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৭

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৮

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৯

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

২০
X