নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ২ 

মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু ও মোহাম্মদ নাসিমুজ্জামান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু ও মোহাম্মদ নাসিমুজ্জামান। ছবি : সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় জামায়াতের সাবেক আমিরসহ দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৬ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বালাহৈর গ্রামের নূর মোহাম্মদ মণ্ডলের ছেলে মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু (৪৫) ও পাড়ইল ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামের মোহাম্মদ আমিরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিমুজ্জামান (২৭)।

এদের মধ্যে মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু নওগাঁর নিয়ামতপুর উপজেলা জামায়াতের সাবেক আমির। অপরজন জামায়াতের কর্মী বলে জানা গেছে।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X