বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ
নওগাঁ-৫

প্রচার শেষে বাড়ি ফেরার পথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

নওগাঁর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নওগাঁর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ভোটের প্রচার শেষে বাড়ি ফেরার পথে নওগাঁ-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থক রেজাউল ইসলাম ওরফে রেঞ্জা (৬০) নামের এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বটতলী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন জলিল। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আহত রেজাউল ইসলাম ওরফে রেঞ্জা নওগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পার-নওগাঁ এলাকার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।

স্বতন্ত্র প্রার্থীর অনুসারী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে দেওয়ান ছেকার আহমেদ শিষাণের ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রেঞ্জা। পথে রাত ৮টার দিকে বটতলী মোড় এলাকায় পৌঁছালে তার ওপর ধারাল অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করা হয়। হামলাকারীরা কুপিয়ে গুরুত্বর জখম করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

শনিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফজলুল হক নয়ন জানান, রাত সাড়ে ৮টার দিকে গুরুত্বর জখম অবস্থায় রেঞ্জা নামের এক ব্যক্তিকে হাসপাতালে এনেছিলেন কয়েকজন যুবক। তার ডান পায়ে হাঁটুর একটু ওপরে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর গভীর ক্ষত ছিল। এ ছাড়া ডান হাতের কবজির নিচে এবং মাঝখানের আঙুলের ওপরে কোপ দেওয়া হয়েছে। এতে তার হাতের রগ কেটে গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় ছোটখাটো আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা রেজাউল ইসলাম রেঞ্জার ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। কয়েক দিন আগে নৌকার প্রার্থীর অনুসারী এক নেতা আমার কর্মী চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসলাম হোসেনকে ট্রাক প্রতীকের পক্ষে প্রচারণা করলে প্রাণনাশের হুমকি দেন। নৌকা প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা প্রতিনিয়ত আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল বলেন, আমাদের কোনো নেতাকর্মী কারোর ওপর হামলা করেনি। তাদের অভিযোগের সত্যতা কতটুকু সেটা তদন্তসাপেক্ষে বলা যাবে। এ ধরনের হামলার ঘটনা নিন্দনীয়। পুলিশ নিশ্চয়ই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, হামলার ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে একই দিন সকালে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে (৫৮) ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটে। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শামীম হোসেন (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে ।

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে এ নিয়ে নওগাঁয় ছয়টি সশস্ত্র হামলার ঘটনা ঘটলো। এ ছাড়া প্রতিপক্ষের হাতে নওগাঁর বিভিন্ন সংসদীয় এলাকায় পক্ষ-প্রতিপক্ষের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অন্তত ১২টি ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই: হাইকোর্ট

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

১০

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

১১

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

১২

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১৩

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১৪

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১৫

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

১৬

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

১৭

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

১৮

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

১৯

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

২০
X