বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বগুড়ায় জামায়াতের ১৬ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক। আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে তিনি এ দাবি করেন।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শরাফত ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলাজুড়ে পুলিশের অভিযানে জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করা হয়। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় সেটি স্থগিতও করা হয়। জানাজা আয়োজনের ঘোষণার কারণে মঙ্গলবার রাতে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। এ সময় পশ্চিম বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারসহ শহর ও বিভিন্ন উপজেলা থেকে ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১১

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১২

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৩

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৪

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৫

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৬

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৭

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৯

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

২০
X