বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

লাঙ্গলে ভোট চাওয়া প্রিসাইডিং অফিসারের বক্তব্য ভাইরাল

বগুড়া-২ (শিবগঞ্জে) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম হেলাল। ছবি : সংগৃহীত
বগুড়া-২ (শিবগঞ্জে) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম হেলাল। ছবি : সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) সমঝোতার আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর পক্ষে আমিনুল ইসলাম হেলাল নামের এক প্রিসাইডিং অফিসার লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। তার এ সময়ের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আমিনুল শিবগঞ্জ উপজেলা চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি উপজেলার আটমূল ইউনিয়নের পাতাহার গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ বন্দরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা ও অফিস উদ্বোধনের সময় দলটির সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ উপস্থিত ছিলেন। এ সময় আমিনুল ইসলাম হেলাল তার পাশে বসে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে প্রিসাইডিং অফিসার আমিনুলকে বলতে শোনা যায়, শিবগঞ্জ উপজেলার মানুষ জিন্নাহ ভাইকে এমপি হিসেবে পেয়ে ধন্য মনে করছে। পরপর দুবারের সফল সংসদ সদস্য জিন্নাহ ভাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও মহাজোট থেকে মনোনীত করেছেন। জিন্নাহ ভাই এমপি না হলে শিবগঞ্জের আপামর জনতার উন্নতি সাধিত হতো না। তাই শিবগঞ্জের সব দলমতের মানুষ আগামী ৭ তারিখে জিন্নাহ ভাইকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে। আমরা সর্বাত্মকভাবে তার পাশে আছি।

অভিযোগ প্রসঙ্গে আমিনুল ইসলাম হেলাল বলেন, আমি গত ২০ বা ২২ ডিসেম্বর প্রিসাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ নিয়েছি। গত বৃহস্পতিবার শিবগঞ্জ বন্দর দিয়ে বাড়িতে যাচ্ছিলাম। জিন্নাহ ভাই একজন সংসদ সদস্য ও বড় ভাইয়ের মতো। তার অনুরোধে নির্বাচনী অফিসে গিয়ে দুইটি কথা বলেছিলাম। নির্বাচন প্রভাবিত করতে বা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এতকিছু ভেবে যাইনি। এ রকম আর হবে না।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কারও কোনো প্রার্থীর হয়ে ভোট করার সুযোগ নেই। শিবগঞ্জে প্রিসাইডিং অফিসারের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সত্যতা পেয়েছি। ইতোমধ্যে তার বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X