মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

কয়েদির স্ত্রীর সঙ্গে জেলারের আপত্তিকর ভিডিও ফাঁস!

মুন্সীগঞ্জের জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধার আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। কয়েদির স্ত্রীর সঙ্গে ১৯ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক জেলার নুর মোহাম্মদ ও এক নারীকে বিবস্ত্র অবস্থায় আটক করে ভিডিও করছেন। এ সময় তাদের পাশেই এক শিশু কান্নাকাটি করছিল। ওই নারী বারবার বাধা দিলেও ভিডিও করেন তারা।

এতে অনেকেই জেলার নুর মোহাম্মদকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও সমালোচনা করেছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ তার বিভিন্ন অপকর্ম-অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি দিয়েছেন। কেউ আবার নারীর সম্মানের কথা চিন্তা করে এ রকম ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেছেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, ভিডিওটি ২০২৪ সালের মার্চ মাসের। নুর মোহাম্মদ তখন মাগুরা জেলা কারাগারে দায়িত্বরত ছিলেন। সেই সময় এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগসহ জেলা কারাগারের কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বিষয়টি পর্যবেক্ষণ করা হলে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধার সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

পরে মুন্সীগঞ্জ জেল সুপার মো. বদরুদ্দোজার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনিও কোনো সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১০

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১১

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১২

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৩

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৪

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৫

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৬

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৭

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৮

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

২০
X