মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার সাব্বির হোসেন দীপু। ছবি : কালবেলা
গ্রেপ্তার সাব্বির হোসেন দীপু। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুন) দুপুরে মুন্সীগঞ্জ সদরের রামপাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও মাদকসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দীপু মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালাম তালুকতারের ছেলে। তবে বর্তমানে সে নারায়গঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে এইচএসসি পরীক্ষার শেষ পর্যায়ে রামপাল কলেজের সামনের সড়কে একটি প্রাইভেটকারের সাথে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারে থাকা দীপুসহ দুজন গাড়ি থেকে বের হলে অটোরিকশাচালকের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দীপু নিজের কোমর থেকে রিভলবার বের করে প্রদর্শন করে। এ সময় পরীক্ষাকেন্দ্রে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ডিউটিরত পুলিশের টিম তাকে তাৎক্ষণিক আটক করার চেষ্টা করলে আসামি দীপু তিন রাউন্ড গুলি করে। এ সময় উপস্থিত পুলিশ ও ছাত্র-জনতা তাকে আটক করে।

পরে আসামির কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, তিন রাউন্ড খোসা ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আসামি বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে মুন্সীগঞ্জ থানা হেফাজতে আছে। আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X