ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, তেলবাহী লরির সহকারীর পা বিচ্ছিন্ন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কলাবোঝাই ট্রাকে পেছন থেকে তেলবাহী লরি ধাক্কা দিয়েছে। এ ঘটনায় লরিচালকের সহকারীর পা বিচ্ছিন্ন হয়।

সোমবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের টিএনটি এলাকায় ওই ঘটনা ঘটে।

আহত চালকের সহকারী হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়ার ছোটন রায় (১৮)। তিনি যমুনা পেট্রোলিয়াম কোম্পানিতে কর্মরত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী আরেক তেলবাহী লরিচালক টিটু মিয়া বলেন, ‘আমরা একই কোম্পানির আটটি তেলের লরি নিয়ে এক সঙ্গে সিলেট থেকে এসে দিনাজপুরের পার্বতীপুরের তেলের ডিপোতে তেল দিয়ে ফিরছিলাম। পথে সড়কে দাঁড়িয়ে অন্ধকারে কোনো সংকেত না দিয়েই চাকা পরিবর্তন করছিল কলাবোঝাই ট্রাকটি। পেছনে আমাদের সারির একটি লরি কোনো কিছু বোঝার আগেই ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিক অন্যান্য লরির চালক ও চালকের সহকারীর চেষ্টায় দুর্ঘটনাকবলিত লরি থেকে ছোটন রায়কে উদ্ধার করা হয়। পরে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছার আগেই অন্যান্য লরিচালকরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘দাঁড়িয়ে থাকা কলাবোঝাই ট্রাককে ধাক্কা দেওয়া তেলের লরির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে লরি চালকের সহকারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সড়কে দাঁড়িয়ে থাকা কলাবোঝাই ট্রাকটিকে এখনও শনাক্ত করা যায়নি।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১০

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১১

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১২

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৩

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১৫

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১৭

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

১৯

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২০
X