বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ইউপি সদস্যকে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্য শরিফুল ইসলামকে জরিমানা করা হয়। ছবি : কালবেলা
অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্য শরিফুল ইসলামকে জরিমানা করা হয়। ছবি : কালবেলা

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে চৌহালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ জরিমানা করেন।

শরিফুল বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য।

জানা যায়, দীর্ঘদিন ধরে বেলকুচি ও চৌহালীর সীমান্তবর্তী মহেশখালীসহ আশপাশে যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন ইউপি সদস্য শরিফুল ইসলাম। এ অভিযোগে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

বালু উত্তোলনের সময় চরবেল গ্রামের শ্রমিক লিটন ও আসাদুলকে আটক করা হয়। পরে ড্রেজারের মালিক শরিফ মেম্বারকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড দিয়ে আটকদের ছেড়ে দেওয়া হয়।

চৌহালী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার মুচলেকা রেখে আটকদের ছেড়ে দেওয়া হয়। জরিমানা করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১০

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১১

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১২

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৩

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৪

তবে কি আজ নেইমারের দিন?

১৫

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৬

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৮

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৯

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

২০
X