ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১১:৫৬ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

এ মাসেই স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাসা ভাড়া নেন, এখন করুণ পরিণতি

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে রিনা বেগম (৩০) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে তার পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন রিনার সঙ্গী মনিরুল ইসলাম।

মঙ্গলবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের হাবিব ভিলার নিচতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শৌচাগারের সামনে পড়ে ছিল রিনার মরদেহ, পাশের কক্ষে বিছানায় ছিল অচেতন শিশু। ঘরের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ওষুধ ও খাওয়ার প্লেট। বাসাটি ভেতর থেকে বন্ধ ছিল।

হাবিব ভিলার মালিক হাবিবুর রহমান বলেন,

চলতি মাসের শুরুতে মনিরুল ইসলাম এক নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। এক সপ্তাহও হয়নি। সকালে ঘটনা শুনে মনিরুলকে ফোন দিই, কিন্তু সে আর আসেনি। এখন তার নম্বরটিও বন্ধ।

রিনা বেগম ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মান্নান ব্যাপারীর মেয়ে। তার স্বামী শহীদ মোল্যা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। স্বজনদের ভাষ্যমতে, ছয় মাস আগে শহীদের সঙ্গে রিনার বিচ্ছেদ হয়। এরপর তিনি মনিরুল ইসলামের (৪০) সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরে বিয়েও করেন।

রিনার চাচা আব্দুস সালাম ব্যাপারী বলেন, বিয়ের পর রিনাকে সৌদি নিয়ে গিয়েছিলেন শহীদ। পরে রিনা দেশে ফিরে আসে। এক বছর আগে মনিরুলের সঙ্গে সম্পর্কে জড়ায়। ছয় মাস আগে শহীদের সঙ্গে বিচ্ছেদ হয়।

তবে স্থানীয় এক প্রতিবেশী দাবি করেছেন, রিনা ও শহীদের মধ্যে এখনো আইনি বিচ্ছেদ হয়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান কালবেলাকে বলেন, ভেতর থেকে বন্ধ একটি ঘর থেকে এক নারীর বিবস্ত্র মরদেহ ও শিশুকন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। পুলিশ তদন্ত করছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X