বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যমুনায় গোসলে নেমে শিবির নেতার মৃত্যু 

মেরাজুল ইসলাম তমাল। ছবি : সংগৃহীত
মেরাজুল ইসলাম তমাল। ছবি : সংগৃহীত

নানার বাড়ি বেড়াতে গিয়ে যমুনায় গোসলে নেমে লাশ হয়ে ফিরলেন বগুড়ার শাজাহানপুরের কলেজছাত্র ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি মেরাজুল ইসলাম তমাল (১৮)।

শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে নদীতে ডুবে নিখোঁজের ৩ দিন পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে তমালের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তমাল ইসলামী ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ছিলেন।

জানা গেছে, গত বুধবার (১১ জুন) সকালে মা-বাবাসহ পরিবারের সবার সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় নানার বাড়ি বেড়াতে যান তমাল। সেখানে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামেন। এর কিছুক্ষণ পরই তমাল নদীতে ডুবে যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তমালকে উদ্ধারে অভিযান চালায়। শত চেষ্টাতেও তার সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার সকাল ৯টার দিকে নদীর যে স্থানে ডুবে গিয়েছিল সেই স্থানেই তার মরদেহ ভেসে থাকতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা তমালের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেন। তমালের আকস্মিক মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১০

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১১

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১২

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৩

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৪

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৫

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৬

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৭

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৮

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৯

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

২০
X