মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কোন কোন বিশ্বনেতার সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়া

জাতিসংঘে বক্তব্য দেন খালেদা জিয়া। পুরোনো ছবি
জাতিসংঘে বক্তব্য দেন খালেদা জিয়া। পুরোনো ছবি

বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি কখনোই কেবল দেশের সীমানায় আবদ্ধ ছিল না। প্রধানমন্ত্রী হিসেবে তার পথচলা বিস্তৃত ছিল আন্তর্জাতিক কূটনীতির অঙ্গন পর্যন্ত। ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী, আবার প্রধান বিরোধীদলীয় নেত্রী। প্রতিটি অবস্থানেই তিনি সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফার্স্ট লেডি থাকাকালীন সময়েই আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি গড়ে ওঠে। সে সময় তিনি সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানী জুলিয়ানার মতো বিশ্বনেতাদের সঙ্গে।

প্রধানমন্ত্রী হওয়ার পর কিংবা বিরোধীদলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়ার কূটনৈতিক তৎপরতা আরও বিস্তৃত হয়। তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ১৯৯২ সালে ভারত সফর করেন। সেসময় তিনি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী পি.ভি নরসিমা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সঙ্গেও দেখা করেন।

এ ছাড়া ভারতের আরেক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। পাশাপাশি তৎকালীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও তার দেখা হয়েছে। সবশেষ ২০১৪ সালে ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে।

পাকিস্তানের বিভিন্ন সরকার প্রধানের সঙ্গেও খালেদা জিয়ার বিভিন্ন সময় সাক্ষাৎ হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তাদের অন্যতম।

চীনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও খালেদা জিয়ার সাক্ষাৎ হয়েছে। সাবেক চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও বর্তমান প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গেও তার কূটনৈতিক সাক্ষাৎকার হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৬ সালে সৌদি আরব সফরে গিয়ে তিনি তৎকালীন বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ছিল খুবই গুরুত্বপূর্ণ।

হিলারি ক্লিনটনের সঙ্গেও কয়েকবার সাক্ষাৎ হয়েছে বেগম খালেদা জিয়ার। ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউইয়র্ক যান খালেদা জিয়া। সে সময় তৎকালীন ফার্স্ট লেডি হিলারির সঙ্গে তার প্রথমবার সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর কয়েকবার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম জিয়া।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X