স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বড় চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চোটের কারণে ছিটকে যাওয়া জোফরা আর্চারকে বিশ্বকাপের দলে রেখেছে দুবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন জস টাং। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক তাকে দলে নিয়েছেন মূল বোলার হিসেবে।

স্কোয়াডে আরও পরিবর্তন এসেছে। উইল জ্যাকস এবং জ্যাক ক্রলি ফিরেছেন, তবে জর্ডান কক্স বা সাকিব মাহমুদের জায়গা হয়নি। জস টাং এ বছরের মেনস হান্ড্রেডে ১৪ উইকেট নিয়ে সেরা উইকেটশিকারি ছিলেন এবং অ্যাশেজে ১২ উইকেট নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনাল খেলেছিল, ২০১০ ও ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X