নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

নিকলীতে ৩ দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। ছবি : সংগৃহীত
তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে, ৩ দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলী রেকর্ড করা হয়েছে। আরও অন্তত এক-দুদিন এই পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে।

সরেজমিনে নিকলীর বিভিন্ন হাওর ও গ্রাম এলাকা ঘুরে দেখা গেছে, ৩ দিন শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ জনগণ।

হাওরের সবজি চাষিরা বলেন, এই তাপমাত্রা দীর্ঘস্থায়ী হলে বেশকিছু ফুলদায়ক ফসলের মুকুল ঝরে যাবে। ঠান্ডাজনিত রোগবালাই দেখা দেবে। এমনকি কিছু কিছু ফসলের ক্ষেত্রে ফলনও কমে যাবে মারাত্মকভাবে।

নিকলী উপজেলার সিনিয়র অবজারভার আক্তার ফারুক বলেন, নিকলীতে দিনে শৈত্যপ্রবাহ প্রবাহমান অবস্থায় দেখা না গেলেও রাতে লক্ষ্যণীয়। এ ছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে বলেই তাপমাত্রার এই পরিবর্তন। এ ছাড়াও নদী ও স্থলভাগের মাঝামাঝি বলেই আবহাওয়ার দ্রুত এই পরিবর্তন। গত ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গের তুলনায় এমনকি সারা দেশের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রার বিষয়টি তিনি উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১০

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১২

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৩

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৪

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৫

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৬

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৮

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

২০
X