চবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি পারভেজ

সভাপতি ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। ছবি : সংগৃহীত
সভাপতি ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ পারভেজ।

সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম শহরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম হোসেন রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং চাকসুর সহসভাপতি। একই শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X