কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরের সেই নারীর পরিবারের পাশে দাঁড়াল বিএনপি

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডে ভুক্তভোগী সেই নারী পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : কালবেলা
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডে ভুক্তভোগী সেই নারী পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডে ভুক্তভোগী সেই নারীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সমবেদনা প্রকাশ করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে মুরাদনগরের পাচকিত্তা বাহারচরে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে গিয়ে তাদের হীনম্মন্যতায় না ভোগার পরামর্শ দেন তিনি।

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর ঘোষণাও দেন বিএনপি নেতা কায়কোবাদ।

এ সময় কায়কোবাদ বলেন, ‘আমি যেমন এ মুরাদনগরের সন্তান আপনারও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার। ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই। আপনারা আমার ভাই। হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের আপনজন।’

কায়কোবাদ আরও বলেন, ‘আপনারা জানেন, এ ঘটনায় বিএনপির কোনো সংযোগ নেই। মুরাদনগর থানার ওসি, আওয়ামী লীগের কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে এ ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়। অথচ আসামি ছিল আওয়ামী লীগের কর্মী। আপনাদের সঙ্গে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘মামলাটির তদন্ত চলমান, তাই আমি বেশি কিছু বলব না। সুষ্ঠু বিচার করতে হবে। আমি এখানে এসেছিলাম সবার সঙ্গে দেখা ও কথা বলতে। এ মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীরা আমাকে সর্বোচ্চ ভোট দেয়। আমার বিরুদ্ধে যখন মামলা হলো তখন আমার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের হিন্দুরা মানববন্ধন করেছে। আমাদের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতেই আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচার করেছে একটি পক্ষ।’

সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ বলেন, ‘যারা এমন পাশবিক কাজে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। নারীদের সম্মান করতে হবে। সব অন্যায়-অনাচার থেকে বেঁচে থাকবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করে একটি নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X