

বিশ্বকাপ ফুটবল উৎসবকে আরও রাঙিয়ে তুলতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকায় এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস খেলায় ১-০ গোলে আর্জেন্টিনা সমর্থিত দলকে হারিয়ে ব্রাজিল সমর্থিত দল জয়লাভ করে।
হাজারো স্থানীয় উৎসুক ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে আক্রমণাত্মক ও দর্শক মাতানো খেলা অনুষ্ঠিত হয়। উভয় দলই বল নিয়ে একাধিকবার আক্রমণাত্মক ভঙ্গিতে গোলপোস্টের দিকে এগিয়ে গিয়ে দর্শকদের মধ্যে উৎসবের আবহ তৈরি করেন। খেলার প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোল করতে পারেননি।
তবে খেলার দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ব্রাজিল সমর্থিত দল দর্শক মাতিয়ে একটি গোল করে। তারপর প্রাণপণ চেষ্টা করেও আর্জেন্টিনা সমর্থিত দল আর ম্যাচ নিজেদের অনুকূলে নিতে পারেননি।
খেলায় উপস্থিত ছিলেন মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলম ভূঁইয়া, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কামরুল হাসান শাহীন, রহমত উল্লাহ রাজু, কবির আহমেদ, শফিক মেম্বার, যুবদল সভাপতি নাসির উদ্দিন মিঠু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া, এনামুল হক ভূঁইয়া, প্রকৌশলী আল আমিন, আলাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রীতি ফুটবল ম্যাচটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন গোলাম কিবরিয়া ভূঁইয়া, রাসেল দিদার, তোফায়েল আহমেদ ভূঁইয়া, মতিন মেম্বার, হাজি আবুল বাশার, কামরুল হাসান শাহীন, চিকিৎসক মনির হোসাইন ও চিকিৎসক জাহিদুল ইসলামসহ অনেকে।
খেলার আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন আরিফুল ইসলাম নোমান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ সুজন, আশিকুর রহমান, ছদরুল কাইয়ুম, শফিকুল ইসলাম, সোহেন রানা, আবু সাঈদ সোহানসহ মালাপাড়া ইউনিয়ন যুবসমাজের সদস্যরা।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি চলমান বিশ্বকাপ ফুটবল খেলার উৎসবকে ছড়িয়ে দিতেও এ খেলার আয়োজন ভূমিকা রাখবে।
খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।