জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক। ছবি : সংগৃহীত
খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক। ছবি : সংগৃহীত

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (০৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উথলী রেলস্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় কালবেলাকে বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি রেলওয়ে স্টেশনের ২০০ গজ দূরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের গার্ডব্রেক বগিটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। ৩ ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকাজ শেষ হয়। ফলে রাত ১১টা থেকে থেকেই সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ১৫ মিনিটে দিকে উথলী রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ফলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

এর আগে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস কালিগঞ্জ রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আস খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আটকা পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনে থাকা শত শত যাত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X