লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলার চুনতি ইউনিয়নের নাজির পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

শিশু মোহাম্মদ তাওসিফ আলম ওয়ালিদ বড়হাতিয়া ইউনিয়নের আমতলী এনায়েত পাড়ার প্রবাসী শাহ আলমের ছেলে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ দিন আগে শিশুসহ পরিবার চুনতি নাজিরপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন পরিবারের সবাই কাজকর্মে ব্যস্ত ছিল। এ সময় ট্রেনের হুইসেল শুনে সে সবার অগোচরে রেললাইনের উপর উঠতে চেষ্টা করে। তখন চট্টগ্রামমুখী দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান কালবেলাকে জানান, এ ব্যাপারে কোনো তথ্য জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X