চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও বানাচ্ছিলেন তারা, অতঃপর...

ভিডিও বানানোর সময় আটক তরুণরা। ছবি : সংগৃহীত
ভিডিও বানানোর সময় আটক তরুণরা। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো পতিত ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ডে ছাড় দিতে রাজি নয়। এখন সারা দেশে কোণঠাসা আওয়ামী লীগ ও দলটির সমমনা সংগঠনের কর্মীরা। দলটির কেন্দ্রীয় নেতারা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। কর্মীরা আসছে না প্রকাশ্যে।

মাঝে মাঝে হাতেগোনা কয়েকজন কর্মী প্রকাশ্যে রাজপথে মিছিল বের করলেও দশ মিনিটের বেশি দাঁড়াতে পারেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে থেমে নেই তাদের অপপ্রচার।

পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছিল রাতে এবং ভোরে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরা ছড়াত। তাৎক্ষণিকভাবে পুলিশ ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার খোয়াজনগর থেকে ১২ জনকে আটক করে পুলিশ।

জানা যায়, গ্রেপ্তাররা একটি ফেসবুক পেজ চালান। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করেন। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে তারা ভিডিও বানাচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ কালবেলাকে বলেন, ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক তরুণদের স্বজনদের দাবি, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।

আটক ১২ তরুণ হলেন- ইয়াছিন আরাফাত (১৮), আবদুল করিম (১৮), আবু হাছনাইন (১৮), সাইফুল ইসলাম (১৯), আবদুর রহমান (১৮), আরাফাত হোসেন (১৮), আশরাফুল জামাল (১৮), ফোরকান (১৯), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)। তারা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

আটক আবদুর রহমানের বাবা জাহাঙ্গীর আলম জানান, তার ছেলে রাজনীতিতে যুক্ত নয়। তারা রাতভর থানায় ছিলেন। কিন্তু ছেলেদের ছাড়িয়ে নিতে পারেননি। ভিডিও বানানোর জন্য ছেলেদের সঙ্গে এমন করা হলো।

আটকদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তা পেয়েছেন কি না জানতে চাইলে ওসি মুহাম্মদ শরীফ বলেন, তাদের পেছনে একজন মাস্টারমাইন্ড রয়েছে। তিনি আটকদের দিয়ে ভিডিও বানাচ্ছিলেন। তদন্ত সাপেক্ষে তার নাম প্রকাশ করছি না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X