গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ

২৫ কেজির পাঙ্গাস। ছবি : কালবেলা
২৫ কেজির পাঙ্গাস। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় পানি বেড়েছে। প্রতিদিন সেখানে জেলেদের জালে ধরা পড়ছে রুই, পাঙ্গাশ, বাগাড়, চিতলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ। শুক্রবার (১ আগস্ট)) সকাল ৯টার দিকে উপজেলার চরকর্ণেশোনা এলাকায় পদ্মা নদীতে বিশাল অকারের একটি পাঙ্গাশ ধরা পড়েছে।

মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে বাচ্চু হালদারের জালে। পরে বিক্রি করতে পাঙ্গাশটি নেওয়া হয় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রেজাউলের মাছের আড়তে। এ সময় বিশাল আকারের পাঙ্গাশটি একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

সেখানে ২৫ কেজি ওজন মেপে উন্মুক্ত ডাকে (নিলামে) ২ হাজার ৩০০ টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে পাঙ্গাশটি বিক্রি করেন জেলে বাচ্চু। পরে ওই মাছটি ৬০ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছেন শাজাহান।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মার এমন আকারের পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই বেশি দামে বিক্রির আশায় ২৫ কেজি ওজনের তাজা ওই পাঙ্গাশটি আমি কিনে নিই। বিক্রির অপেক্ষায় মাছটি নদীতে জিইয়ে রাখতে হয়নি। কেনার আধা ঘণ্টার মধ্যে অনলাইনে (ভিডিও কলের মাধ্যমে) মেহেরপুরের সৌদিপ্রবাসী এক ব্যক্তির কাছে ২ হাজার ৪৩০ টাকা কেজি দরে মোট ৬০ হাজার ৭৫০ টাকায় ওই পাঙ্গাশটি আমি বিক্রি করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X