মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের ফেরত দেয় বিএসএফ। ছবি : কালবেলা
পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের ফেরত দেয় বিএসএফ। ছবি : কালবেলা

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৭ বাংলাদেশিকে মেহেরপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টা ১০ মিনিটে মুজিবনগর উপজেলার বেলতলা সীমান্ত এলাকার ১০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) আওতাধীন মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমার এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধর্মেন্দ্র।

হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৮ পুরুষ, ৫ নারী এবং ৪ শিশু।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের দাবি, দালালচক্রের প্রলোভনে পড়েই তারা এ পথ বেছে নেন। ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে এবং উভয় সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতার ভিত্তিতে ফেরত পাঠানো হয়।

বিজিবির কর্মকর্তারা আরও জানান, ফেরত আসা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তাদের ভারতে প্রবেশে দায়ী দালালচক্র সম্পর্কেও তদন্ত চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১০

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১১

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১২

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৩

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৪

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৫

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৬

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৭

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৮

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৯

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

২০
X