বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৫:২৮ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

নদীভাঙনের শিকার নদী তীরবর্তী পরিবার।। ছবি : কালবেলা
নদীভাঙনের শিকার নদী তীরবর্তী পরিবার।। ছবি : কালবেলা

বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঙ্গালপাড়া দশানী নদীর দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙনে ফসলি জমি, ফলের বাগান, রাস্তা ও কয়েকশ বসতভিটাও নদীতে বিলীন হয়ে গেছে। নদীভাঙনের ফলে হুমকিতে রয়েছে শত শত বাড়িঘর। এই ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ জনপদসহ অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসী।

স্থানীয়রা জানান, নদী তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি রাস্তা, ছোট কালভার্ট ও সেতু এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে। বিশেষ করে বাঙ্গালপাড়া এলাকায় তীব্রতা এতই বেশি যে রাত-দিন সমান তালে বাড়িঘর ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নদীভাঙনের শিকার হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা মো. নকিবুজ্জামান খান বলেন, ‘বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নদীভাঙনের স্থানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘নদীতে বিলীনের পর শুধু পুরো বকশীগঞ্জ উপজেলার চারপাশে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে শত শত ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১০

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১১

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১২

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৩

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৪

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৫

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৬

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৭

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৯

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

২০
X