বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

৩৫ বছর পর একই পরিবারের ৪ বাংলাদেশিকে ফেরত 

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিক। ছবি : কালবেলা
ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিক। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩৫ বছর ধরে ভারতে বসবাসরত একই পরিবারের চার বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তিরা হলেন—কাশুয়া বালিয়াবস্তী গ্রামের মৃত আজম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০), নজরুল ইসলামের ছেলে মিস্টার (২২), সাদ্দাম (২২) ও আলফা।

জানা গেছে, ওই চারজন অবৈধভাবে পানিপথ দিয়ে ভারতে প্রবেশ করে দীর্ঘ ৩৫ বছর ধরে তারা ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথ এলাকায় বসবাস করছিলেন। ভারতের অভিযানে তাদের আটক করে বিএসএফ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত পিলার ৩৭৮/২-এস-এর ১২০০ গজ ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে ওই চারজনকে হস্তান্তর করে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃক চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তারা থানায় আছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X