মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ার উপায় জানালেন মৎস্য অধিদপ্তরের ডিজি

পটুয়াখালীর মহিপুরে সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা
পটুয়াখালীর মহিপুরে সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা

অবৈধ ট্রলবোট দ্বারা মাছ ধরা বন্ধ হলে সামুদ্রিক মাছের উৎপাদন বাড়বে এবং সামুদ্রিক অর্থনৈতিক সুনীল সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আবদুর রউফ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে পটুয়াখালীর মহিপুরে অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্যসম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

জেলা মৎস্য অধিদপ্তর এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ ট্রলবোট বন্ধ করতেই হবে। নয়তো মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। ফলে হাজারো ছেলে বেকার হয়ে পড়বে। কোটি কোটি টাকা রাজস্ব হারাবে সরকার।

বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক ও মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে ও গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভা শেষে ডিজি ড. মো. আবদুর রউফ অবৈধ ট্রলবোটের জমা দেওয়া বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১২

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১৩

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১৪

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৫

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৬

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৭

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৮

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৯

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

২০
X