বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাসের ট্যাবলেট খেয়ে নিঃসন্তান দম্পতির আত্মহত্যা

দম্পতির আত্মহত্যার খবরে তাদের দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
দম্পতির আত্মহত্যার খবরে তাদের দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে দিনাজপুরের বীরগঞ্জে এক দম্পতি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ দম্পতি হলেন— মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসী রানী রায় (৩৫)। মানিক চন্দ্র রায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের দীপেন রায়ের ছেলে।

জানা গেছে, ১৭ বছর বিবাহিত জীবনে নিঃসন্তান ছিলেন মানিক চন্দ্র রায় এবং সুবাসী রানী রায়। পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খান দুজনেই। শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পেরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুবাসী রানী রায় মারা যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক চন্দ্র রায় মারা যান।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর কালবেলাকে জানান, এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর হয়েছে। মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ভৈরব থানার ওসি প্রত্যাহার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১০

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১১

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১২

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৩

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

১৪

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

১৫

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

১৭

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১৮

দেশে ফের ভূমিকম্প

১৯

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

২০
X