নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভবন ভাঙার সময় ধস, চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা জেলা সেচ কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে। ছবি : কালবেলা
নেত্রকোনা জেলা সেচ কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে। ছবি : কালবেলা

নেত্রকোনা জেলা সেচ কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জেলা শহরের নাগড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার পলাশহাটি গ্রামের দ্বীপু মিয়া, হলুদআটি গ্রামের হান্নান মিয়া এবং আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা সেচ কার্যালয়ের পুরাতন ভবনটি ভাঙার কাজ চলছিল। হঠাৎ ভবনের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত দুজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানান কর্মকর্তারা।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X