নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত শিক্ষা কর্মকর্তা সালামকে বদলি, গাজীপুরে মিষ্টি বিতরণ 

শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামকে অবশেষে চাঁদপুরের মতলব উপজেলায় ব‍দলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে দুর্নীতির দায়ে তাকে ১৭ বার বদলিসহ তার গ্রেড অবনমন করেছে অধিদপ্তর। তার বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলাও চলমান আছে।

সোমবার (১৮ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন-১ এর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এদিকে শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বদলির খবরে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

জানা গেছে, শিক্ষা অফিসার আব্দুস সালাম চলতি বছরের ১২ জানুয়ারি গাজীপুর সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেন। তার বিরুদ্ধে বিনা মূল্যের বই বিতরণে অনিয়ম, শিক্ষকদের কটূক্তি, স্কুল নিবন্ধনে মোটা অঙ্কের ঘুস গ্রহণ, শিক্ষক নেতাদের নামে মিথ্যা মামলা, বিধিবহির্ভূত শিক্ষক বদলি, সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের বরাদ্দ থেকে কমিশন গ্রহণসহ অসংখ্য অভিযোগ উঠে। এ সব অভিযোগ আমলে নিয়ে একাধিকবার তদন্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এরই মধ্যে আব্দুস সালামের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

এ বিষয়ে গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোছাদ্দিকুর রহমান কালবেলাকে বলেন, একজন দুর্নীতিবাজকে বদলি কোনো সমাধান নয় তাকে শাস্তি দিতে হবে। আমরা আব্দুস সালামের দুর্নীতির বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছি। আশা করছি, সালামের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১০

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১২

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৩

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৫

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৬

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৭

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৯

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

২০
X