মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:৪২ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে টোল প্লাজার সিকিউরিটিকে পেটানোর ঘটনায় মামলা

মুক্তারপুর টোল প্লাজায় সিকিউরিটি গার্ডকে মারধর। ছবি : ভিডিও থেকে
মুক্তারপুর টোল প্লাজায় সিকিউরিটি গার্ডকে মারধর। ছবি : ভিডিও থেকে

মোটরসাইকেলের টোল নিয়ে মুন্সীগঞ্জ ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতুর টোল প্লাজায় সিকিউরিটি গার্ডকে বেধড়ক পেটানোর ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ভুক্তভোগী সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম (৫৫) বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় মিনহাজউদ্দিন মিনহাজ (২৮) নামে এক যুবককে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তার বাড়ি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর গ্রামে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫-৬ জনকে।

ভুক্তভোগী আব্দুল হাসেম নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর (কদমতলী) এলাকার তালুন মাদবরের ছেলে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, মুক্তারপুর টোল প্লাজায় ডিউটিতে থাকা অবস্থায় গত রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রোল প্লাজায় সিগন্যাল দেওয়ার সময় একটি নীল রঙের ডিপ্লার সুজুকি মোটরসাইকেল যোগে মিনহাজ উদ্দিন ও অজ্ঞাতনামা আরেকজন তাদের মোটরসাইকেল নিয়ে আগে যেতে চায়। এ সময় টোল প্লাজার সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম তাদের সিরিয়ালে থেকে নিয়মমাফিক টোল দিতে বললে তারা সিকিউরিটি গার্ডের ওপর চরম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিয়ে টোল প্লাজা থেকে চলে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মিনহাজউদ্দিন মিনহাজসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মুক্তারপুর টোল প্লাজায় এসে টোল প্লাজার সামনে থাকা লোহার পাইপ দিয়ে সিকিউরিটি গার্ডকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। টোল প্লাজায় থাকা সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের তারা ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। এ সময় টোল প্লাজার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। আহত সিকিউরিটি গার্ড আব্দুল হাসেমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X