মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০২:২৪ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সপরিবারে সুন্দরবন ভ্রমণ করলেন পরিকল্পনামন্ত্রী

সুন্দরবনের ভ্রমণ করলেন পরিকল্পনা মন্ত্রী। ছবি : কালবেলা
সুন্দরবনের ভ্রমণ করলেন পরিকল্পনা মন্ত্রী। ছবি : কালবেলা

সুন্দরবনের করমজল ও মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার সকালে প্রথমে তিনি তার পরিবারসহ সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভ্রমণে যান। এ সময় তার সঙ্গে স্ত্রীসহ পরিবারে ছয় সদস্য ছিলেন।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌবাহিনীর স্প্রিড বোটে করে শনিবার সকাল পৌনে ১০টায় মন্ত্রী তার পরিবার নিয়ে করমজলে আসেন। এ সময় তার সঙ্গে নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বেলা ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে করমজল ত্যাগ করেন। করমজলে পৌনে এক ঘণ্টা ধরে মন্ত্রী ও তার পরিবার সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করেন। এ সময় ঘুরে দেখেন কেন্দ্রটিতে থাকা হরিণ, কুমির ও বানরসহ অন্যান্য প্রাণী।

মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যানের পিএস মো. শাহিনুর ইসলাম জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেছেন। এর আগে শুক্রবার তিনি পরিবারসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের রেস্ট হাউস পারিজাতে রাত্রিযাপন করেন।

সুন্দরবন ভ্রমণ ও বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন শেষে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্য মোংলা ত্যাগ করবেন মন্ত্রী পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X