শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কাঁকড়া আহরণের প্রস্তুতিকালে ১৬ জেলে আটক

সুন্দরবন থেকে আটকৃত জেলেরা। ছবি : কালবেলা
সুন্দরবন থেকে আটকৃত জেলেরা। ছবি : কালবেলা

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় ১৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেস্ট ক্যাম্পের বড় খাজুরা এলাকা থেকে তাদের আটক করেন স্মার্ট প্যাট্রলিং দলের বনরক্ষীরা। জেলেদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, ৩টি ডিঙি নৌকা, ১৬০টি কাঁকড়া ধরা চারো (বাঁশের তৈরি খাঁচা), ১৭টি পানির কন্টেইনার, ৩৪টি কাঁকড়া রাখা ঝুড়ি ও ৫টি দাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন- মহিদুল আকন (৩৮), শওকত শেখ (৫০), তরিকুল ইসলাম (৩০), রাজু শেখ (২২), রবিউল ইসলাম (৩০), তিমির শিকদার (২৩), রিয়াজুল ইসলাম (২৪), নাইম শেখ (২০), মিকাইল শেখ (২৪), জিলানী শেখ (৩৫), সোহাগ হাওলাদার (৩৫), পলাশ খান (৩৩), বাবুল শেখ (৪২), আজাহার আলী (৫২), জুদান শেখ (২৮) ও রবিউল ইসলাম (২৫)।

আটককৃত জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে বনবিভাগ।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাস সুন্দরবনে কাঁকড়ার প্রজনন মৌসুম। তাই এই দুই মাস কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেরা এই নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণের জন্য গোপনে সুন্দরবনে প্রবেশ করেন। এই খবর জানতে পেরে স্মার্ট দলের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

এসিএফ জানান, আটক জেলেদের কাছ থেকে একটি ট্রলার, ৩টি ডিঙি নৌকা ও বিপুল পরিমাণ কাঁকড়া ধরা চারোসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে। কঁকড়ার প্রজননের এই সময় স্মার্ট দলের বিশেষ অভিযান ও বনবিভাগের নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের শুনানি পেছাল 

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

জাতীয় পরিবেশ পদকে ভূষিত তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান

সীতাকুণ্ডে কেএসআরএমের তিন শিল্প কারখানা পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার

ঢাকা-চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতার শঙ্কা / আবহাওয়া নিয়ে সারা দেশের জন্য বড় দুঃসংবাদ

সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপার কম্পিউটার

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

বৈশ্বিক প্রেক্ষাপটে আধুনিক কর্মক্ষেত্র ও এমপ্লয়ার ব্র্যান্ডিং

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

১০

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

১১

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

১২

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

১৪

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

১৫

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

১৬

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

১৭

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

১৮

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১৯

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

২০
X