খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় সুন্দরবনের বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরলেন খুবি উপাচার্য

বক্তব্য দিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। ছবি : সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সেমিনারে সুন্দরবনের বহুমাত্রিক গুরুত্ব ব্যাখ্যা করেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ফেনার স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি আয়োজিত সেমিনারে ‘বাংলাদেশের সুন্দরবন-প্রকৃতির অনন্য উপহার’ শীর্ষক গবেষণা নিবন্ধ তিনি উপস্থাপন করেন।

সেখানে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ ও বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর পিটার কানোওস্কিসহ বিভিন্ন দেশের প্রথিতযশা বিজ্ঞানী ও গবেষকরা উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেন তার গবেষণা নিবন্ধে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রবণতায় সুন্দরবন ও জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বিশ্বের ম্যানগ্রোভ রক্ষায় সুন্দরবনের অভিজ্ঞতা ও অভিযোজন কৌশলের দিকটিও যথাযথভাবে তুলে ধরেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় সুন্দরবন বছরে যে পরিমাণ অক্সিজেন উদ্‌গিরণ করে কার্বন আত্মস্থ করছে তা মানবজাতির জন্য বহুমূল্যবান। এ বাস্তবতা বিবেচনায় রেখে বিশ্বঐতিহ্য সুন্দরবন রক্ষায় তিনি গবেষক, বিজ্ঞানী ও দাতা সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান। উপাচার্য তার গবেষণা নিবন্ধে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। তার এই গবেষণা নিবন্ধ উপস্থিত গবেষকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়। এ সময় তিনি সেমিনারে অংশগ্রহণকারী বিজ্ঞানীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

এ ছাড়া উপাচার্য আজ সকালে রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচার রিসার্চের (এসিআইএআর) প্রধান নির্বাহী প্রফেসর ওয়েন্ডি আম্বারগারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রফেসর ওয়েন্ডি আম্বারগার সুন্দরবন নিয়ে তার গভীর আগ্রহ প্রকাশ করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্পের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে উপাচার্য এসিআইএআরের প্রধান নির্বাহীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামখচিত ক্রেস্ট উপহার দেন। এ সময় এসিআইএআর’র রিসার্চ ফোকাস ম্যানেজার অব ফরেস্ট্রি ড. নোরা ডেভো এবং আইইউসিএন (এশিয়া অঞ্চল) এর সাবেক পরিচালক ড. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১০

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১১

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১২

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৪

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৬

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৭

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৮

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৯

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

২০
X