মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

একই দিনে বনের দুই বাঘ লোকালয়ে, কয়েক গ্রামে আতঙ্ক

বনকর্মীরা খবর পেয়ে দুটি বাঘের পায়ের ছাপ দেখতে পায়। ছবি : কালবেলা
বনকর্মীরা খবর পেয়ে দুটি বাঘের পায়ের ছাপ দেখতে পায়। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপজেলার হড্ডা ও বানিয়াখালী নামে দুই গ্রামে একই রাতে দুটি বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার কয়রা নদী পার হয়ে বাঘ দুটি হড্ডা ও বানিয়াখালী গ্রামে ঢুকে বলে জানিয়েছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে হড্ডা গ্রামে অবস্থিত সুন্দরবনের বানিয়াখালী ফরেস্ট স্টেশন থেকে ২০০ মিটার দূরে বেড়িবাঁধের রাস্তার ওপর প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। পরে তার একটু দূরে হড্ডা গ্রামের ফুলতলা খালের অপর লোকালয়ে অপেক্ষাকৃত বড় আরও একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামের লোকজন। এর পর থেকে বনসংলগ্ন আশপাশের এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর পরিপ্রেক্ষিতে বন বিভাগ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যসহ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ওই এলাকায় তল্লাশি করছেন। বাঘটি লোকালয়ে এলেও পরে আবার সুন্দরবনে ফিরে গেছে বলে পায়ের ছাপ দেখে তারা ধারণা করছেন। স্থানীয় ব্যক্তিদের সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে বন বিভাগ।

বন সংলগ্ন মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের ইউপি সদস্য মহোশীস কুমার সরদার জানান, বর্তমানে শুষ্ক মৌসুমে ভাটার সময় নদীতে পানি একেবারেই কমে যায়। আজ ভোরের দিকে সুন্দরবন থেকে প্রায় শুকিয়ে যাওয়া কয়রা নদী পার হয়ে দুটি বাঘ হড্ডা গ্রামে ঢুকে পড়ে। বাঘ দুটি নদীর পাড়সহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে। সকালে গ্রামবাসী ওইসব স্থানে তাজা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, বাঘ দুটি বনে ফিরে গেছে। তারপরও বাঘের ভয়ে গ্রামের মানুষ আতঙ্কিত।

সুন্দরবনের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, আজ সকালে লোকালয়ে বাঘ আসার খবর দেন স্থানীয় ব্যক্তিরা। ঘটনাস্থলে গিয়ে দুটি বাঘের অসংখ্য পায়ের তাজা ছাপ দেখতে পেয়েছি। আশপাশে তল্লাশিও করা হয়েছে। বেশ কিছু জায়গায় বাঘ দুটি বিচরণ করেছে। ধারণা করা হচ্ছে, বাঘ দুটি সুন্দরবনে ফিরে গেছে। তবে আবার বাঘ যাতে লোকালয়ে ফিরে কোনো মানুষের ক্ষতি না করতে পারে, সে জন্য এলাকাবাসীকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। বনরক্ষীদের লোকালয় সংলগ্ন নদীতে টহল জোরদার করা হয়েছে। এর দুই দিন আগে কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ সত্যপির খালে একটি বাঘ দেখতে পায় ৪ নং কয়রার জেলেরা।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, শীত মৌসুমে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার নদীতে পানি কমে গেছে। পানি কমে যাওয়ার কারণে বনের বাঘ নদী পার হয়ে লোকালয়ে চলে আসে। বনকর্মীরা খবর পেয়ে ওই এলাকায় গিয়ে দুটি বাঘের ছাপ দেখতে পেয়েছে। পায়ের ছাপ দেখে মনে হয়েছে আজ ভোরের দিকে বাঘ দুটি লোকালয়ে এসে আবার বনে ফিরে গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X