সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১১টি মামলার আসামি ও জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক পলাতক বন্দিকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
সাতক্ষীরায় ১১টি মামলার আসামি ও জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক পলাতক বন্দিকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

সাতক্ষীরায় ১১টি মামলার আসামি ও জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক পলাতক বন্দিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সদর থানার চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের আ. জলিলের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)। তিনি অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১১টি মামলার আসামি।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যান সাইফুল ইসলাম। ওইদিন তিনি অন্য আসামিদের সহায়তায় জেলরক্ষীদের মারধর করেন, জেল গেটের তালা ভেঙে বের হয়ে আসেন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারাগারের ভেতরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি সম্পদ নষ্ট করেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় নাশকতা মামলা দায়ের হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X