হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

নোয়াখালী হাতিয়ায় সুদের টাকার জন্য রিকশাচালক একরামের বসতঘরে তালা লাগিয়ে দিয়েছে তোফায়েল আহম্মেদ নামে একজন। এতে আট দিন ধরে খোলা বারান্দায় সন্তানদের নিয়ে ঝড়বৃষ্টিতে রাতযাপন করছে পরিবারটি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে গেলে দেখা যায় ঘরের সামনে শাশুড়ি ও সন্তানদের নিয়ে বসে আছেন রিকশাচালকের স্ত্রী। তাদের দুটি বসতঘরে ঝুলছে তালা।

স্থানীয়রা জানান, একরাম হোসেন চরবগুলা গ্রামে সরকারি প্রকল্পের একটি ঘরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। নিজের প্রয়োজনে তিনি একই এলাকার ছালামত উল্লার ছেলে তোফায়েল আহম্মদের কাছ থেকে মাসিক লাভের টাকা দেওয়ার চুক্তিতে কিছু টাকা নেন। রিকশাচালক একরাম দরিদ্রতার কারণে দীর্ঘদিন চুক্তি অনুযায়ী লাভের টাকা দিতে না পারায় তোফায়েল তার ঘরে তালা লাগিয়ে দেয়। এতে তার পরিবার ঝড়বৃষ্টির মধ্যে খোলা বারান্দায় মানবেতর জীবনযাপন করছে।

একরাম হোসেন বলেন, ২০১৫ সালে আমার রিকশার সঙ্গে রাস্তায় দুর্ঘটনায় দুজন লোক আহত হন। তাদের চিকিৎসা করতে গিয়ে আমি তোফায়েল থেকে লাভের ওপর ৬০ হাজার টাকা নিই। ২০১৯ সালে আরও ১১ হাজার নিই। ২০২৩ সাল পর্যন্ত আমি মোট ১ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করি। এ টাকা দিতে গিয়ে আমাকে কয়েকটি এনজিও থেকে ঋণ নিতে হয়েছে। সেই ঋণের টাকা পরিশোধ করতে জীবন শেষ। ২০২৩ সাল থেকে আর সুদের টাকা টানতে পারছিলাম না।

তিনি আরও বলেন, এক পর্যায়ে রাতের আঁধারে পালিয়ে যাই। কিছুদিন পর বাড়িতে এলে তিনি কয়েকজন লোক দিয়ে তুলে নিয়ে মারধর করেন। জোরপূর্বক ৩ লাখ ৩৩ হাজার টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন। আমি চট্টগ্রাম গিয়ে রিকশা চালিয়ে সামান্য যা কিছু উপার্জন করি বাড়িতে পাঠালে কোনোরকম সংসার চলে।

গত কয়েকদিন আগে মা অসুস্থ হয়ে পড়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে হাতিয়ার বাইরে যায়। এই সুযোগে তোফায়েল ঘরের সব মালপত্র বের করে তালা মেরে দেয়। আমার স্ত্রী ফিরে এলে তার কাছে চাবির জন্য গেলে তিনি চাবি দেননি। আট দিন ঘরে তালা দেওয়ায় বারান্দায় অন্যের কাছ থেকে ধার নেওয়া একটি মশারি ও একটি বিছানা নিয়ে কোনোরকম রাতযাপন করছে। রান্নাবান্না বন্ধ, পাশের লোকজন সামান্য যা দেয়, তা খেয়ে না খেয়ে দিন পার করছে।

একরাম হোসেনের স্ত্রী বলেন, ঘরে ঢুকতে না পেরে খোলা বারান্দায় ছোট বাচ্চাদের নিয়ে রাতযাপন করছি। বৃষ্টির কারণে বাচ্চাদের ঠান্ডা লেগে গেছে। আট দিন পর আজ পাশের ঘর থেকে পাতিল নিয়ে ভাত রান্না হয়েছে। এলাকার অনেকের কাছে গিয়েছি। কেউ আমাদের সহযোগিতায় এগিয়ে আসেনি।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে ঘরের বাইরে অবস্থান করে রিকশাচালকের ছোট বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে। টাকা-পয়সা নেই যে ওষুধ কিনে খাওয়াবে। টাকার জন্য ঘরে তালা মেরে লোকজনকে বের করে দেওয়া এক অমানবিক কাজ।

অভিযোগের বিষয়ে তোফায়েল আহম্মেদ বলেন, সে আমার কাছ থেকে লাভের ওপরে টাকা নিয়েছে। টাকা না দিয়ে সে অনেক দিন থেকে পালিয়ে বেড়াচ্ছে। বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে ঘরে তালা দিয়েছি। টাকা পরিশোধ করলে তালা খুলে দেব।

চরকিং ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন কালবেলাকে বলেন, সুদের পাওনা টাকার জন্য কারও বসতঘরে তালা দেওয়া আইনত অপরাধ। আমি চৌকিদার পাঠিয়ে তালা খুলে দেওয়ার ব্যবস্থা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১০

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১১

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১২

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৩

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৪

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৫

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৬

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৭

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৮

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৯

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

২০
X