কুমিল্লা ব্যুরো ও চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

দুই বাসের ধাক্কা। ছবি : সংগৃহীত
দুই বাসের ধাক্কা। ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় থেমে থাকা বাসের পেছনে ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় অপর একটি বাস। এতে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হেলাল (২২) নামে এক বাস হেলপার।

শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চান্দিনা-বাগুর বাস স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাসের হেলপার হেলাল চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার স্থানীয় পরিবহন (পাপিয়া সার্ভিস) বাসের হেলপার।

প্রত্যক্ষদর্শী জুয়েল ওসমান জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিসের একটি বাস চান্দিনা-বাগুর বাস স্টেশনে থেমে যাত্রী ওঠা-নামা করছিল। ওই গাড়ির হেলপার বাসের সামনে দাঁড়িয়ে যাত্রী ডেকে গাড়িতে তুলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আল বারাকা নামের একটি বাস ব্রেক ফেল করে একটি রিকশাভ্যানকে দুমড়েমুচড়ে পাপিয়া বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় ওই বাসটিও সামনের অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই বাসের চাপায় ঘটনাস্থলেই বাস হেলপার নিহত হন। এ ঘটনায় ভ্যানচালক বা কোনো গাড়ির যাত্রী হতাহত হয়নি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী কালবেলাকে জানান, আল বারাকা পরিবহনের বাসটি ব্রেক ফেল করে এ দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি বাসই আমরা উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X