ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

জামায়াতের কর্মী সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন। ছবি : কালবেলা
জামায়াতের কর্মী সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন। ছবি : কালবেলা

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। কারণ শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোবারক হোসাইন বলেন, বাংলাদেশকে যদি চাঁদাবাজমুক্ত করতে হয় তাহলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আজ সারা দেশে জামায়াতে ইসলামী এমন একটি দলে পরিণত হয়েছে যারা শতভাগ লুটপাটমুক্ত দল হিসেবে পরিচিতি পেয়েছে। শতভাগ মাদকমুক্ত দল হচ্ছে জামায়াতে ইসলামী। এদেশের প্রত্যেক মানুষ তা অকপটে স্বীকার করবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য আরও বলেন, এদেশের কোনো দল বা ব্যক্তি বলতে পারবে না জামায়াতে ইসলামী বা এই দলের নেতাকর্মীরা কেউ লুটপাট, চাঁদাবাজি, অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত। আমরা একমাত্র স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশে যদি দুর্নীতিমুক্ত কোনো দল থাকে তার নাম জামায়াতে ইসলামী।

চান্দলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ আইয়ুব আলীর সভাপতিত্বে ও মাওলানা গোলাম হাক্কানীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির খন্দকার মোহাম্মদ শাহজালাল, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোবাশ্বেরুল হক সরকার।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X